
বলিউড অভিনেত্রী Preity Zinta সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ডিপফেক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।ভারতের Mumbai-এর উচ্চ আদালতে দায়ের করা আবেদনে তিনি অভিযোগ করেন, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক বিকৃত ও ভুয়া ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
আবেদনে প্রীতি জিনতা উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অত্যন্ত নিখুঁতভাবে তৈরি এসব ডিপফেক কনটেন্ট সাধারণ মানুষের জন্য সত্য-মিথ্যা পার্থক্য করা কঠিন করে তুলছে। ফলে তার ব্যক্তিগত গোপনীয়তা, সুনাম এবং কপিরাইট অধিকার লঙ্ঘিত হচ্ছে।তিনি ১৯৫৭ সালের কপিরাইট আইনের অধীনে নিজের নৈতিক অধিকার সংরক্ষণের দাবিও জানিয়েছেন। বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি Abhay Ahuja। আদালত তাকে ব্যক্তিগত অধিকার সুরক্ষার বিষয়ে বিস্তারিত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটি প্রথম ঘটনা নয়। এর আগে Amitabh Bachchan এবং Aishwarya Rai Bachchan-সহ বেশ কয়েকজন তারকা নিজেদের ছবি, নাম ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার বন্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।বর্তমানে প্রীতি জিনতা তার নতুন চলচ্চিত্র Batwara 1947-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই ডিপফেক ও এআই-নির্ভর অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে ব্যক্তিগত অধিকার সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সামনে এনেছেন তিনি।


