মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

ডিবির অভিযানে আশুলিয়ায় বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সাভার প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হিরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে শনিবার রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জিম (২০), পিতা মৃত জালাল হোসেন, গ্রামের বাড়ি ধামরাই উপজেলার ছয়বাড়িয়া এলাকায়; সাকিব হোসেন (২২), পিতা মৃত শামছুল হক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা এবং মেহেদী হাসান (২৬), পিতা মো. জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর (কোনাঘাটা) এলাকার বাসিন্দা।ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য গাজীরচট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জিমের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা এবং সাকিব হোসেনের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে।ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত