মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

মাদক বিক্রির নগদ টাকা ও ইয়াবাসহ চারজনের বিরুদ্ধে মামলা

 নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় নেত্রকোনা-বারহাট্টা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং মাহমুদুল হাসান রাফি (২২)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।তিনি আরও জানান, মাদক অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত