বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মকর্তারা মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।সিএমপি কর্মকর্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত