
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি পদযাত্রা কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি দুটি সমন্বয় করে নতুন তারিখ ঘোষণা করা হবে।মঙ্গলবার (২১ জুলাই) দলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে।তবে অন্যান্য নির্ধারিত কর্মসূচি পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে মঙ্গলবার বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা এবং সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।এছাড়া বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভা এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে নির্ধারিত পদযাত্রা কর্মসূচিও অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে দলটি।এনসিপি আরও জানিয়েছে, দলের উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা উপজেলা এবং সন্ধ্যা ৬টায় নীলফামারী সদরে পদযাত্রা কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।


