রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

সিএসইতে বেশি প্রতিষ্ঠানের দাম বাড়লেও কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। মিউচুয়াল ফান্ড খাতে ব্যাপক দরবৃদ্ধি হলেও তা সামগ্রিক বাজারের পতন ঠেকাতে পারেনি। ফলে দিন শেষে ডিএসইর সব মূল্যসূচকই নিম্নমুখী অবস্থানে লেনদেন শেষ করেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের শুরু থেকেই মিউচুয়াল ফান্ড খাতের বেশ কয়েকটি ইউনিট সর্বোচ্চ দরবৃদ্ধির সীমায় পৌঁছে যায়। দিনজুড়ে এই খাতের ইতিবাচক ধারা বজায় থাকলেও অন্যান্য খাতের অধিকাংশ শেয়ারের দরপতনের কারণে বাজারে নেতিবাচক প্রবণতা দেখা দেয়।

দিন শেষে ডিএসইতে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৪৫টির কমেছে এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ড খাতে ২৯টির ইউনিটের দাম বেড়েছে, কমেছে মাত্র একটি এবং চারটির দাম অপরিবর্তিত ছিল।এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ পয়েন্টে নেমে আসে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২১৬ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করে।

সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার তুলনায় ৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির শেয়ারের দাম বেড়েছে, ১০৮টির কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত ছিল। এরপরও সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমেছে।সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১৯ কোটি ২ লাখ টাকা থেকে

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত