মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

প্রতিযোগিতামূলক দামে জ্বালানি কিনতে নতুন সিদ্ধান্ত মন্ত্রীসভা কমিটির

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।এর আগে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত কমিটির বৈঠকে জুন-আগস্ট ২০২৬ সময়ের জ্বালানি তেল আমদানির ক্ষেত্রেও একই ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল, যার কার্যকারিতা জুন ২০২৬ পর্যন্ত ছিল।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান আন্তর্জাতিক বাজারে দীর্ঘ ৪২ দিনের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে বেশি দর প্রস্তাব করেন এবং অনেক ক্ষেত্রে স্থির মূল্যে দর দিতে অনাগ্রহী হন। এতে প্রতিযোগিতামূলক মূল্যে জ্বালানি তেল সংগ্রহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়।এ পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়ের সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত