
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা, ৮ হাজার ৪৪৬ টাকা নগদ এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় টেকনাফ থানার হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানসহ দুইজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


