মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

চোরাচালানবিরোধী অভিযানে ৪৫০ বস্তা ডিএপি সারসহ কার্গো বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি ডিএপি (DAP) সার জব্দ করা হয়েছে। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে প্রায় ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা, এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সার, কার্গো বোট এবং আটক ২৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত