মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর ও সহায়তা দিতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বন্যাকবলিত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন। সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত।”সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘরও উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন নতুন ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফরকালে এসব ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।এ সময় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়িও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সোমবার (৩ আগস্ট) তাকে ও দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাপ্তরিকভাবে বিস্তারিত সফরসূচি পাওয়ার পর সে অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত