রবিবার, আগস্ট ১৬, ২০২৬
spot_img

স্কুলে পানি নেই, বেঞ্চ নেই, নোংরা ওয়াশরুম

নিজস্ব প্রতিবেদক

ভারতের জেন-জি আন্দোলনের নেতা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ ‘স্কুল ঠিক করো’ নামে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন। এর অংশ হিসেবে নিজ গ্রামের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে সেখানকার অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের হিনগোলিতে নিজের গ্রাম সান্তুক পিম্পরিতে যান অভিজিৎ। সেখানে স্থানীয় সরকারি স্কুলে পতাকা উত্তোলন করেন তিনি। পরে স্কুলের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তার দলের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রীদের কাছে স্কুলের সমস্যাগুলো জানতে চাইলে তারা পানি সরবরাহ ব্যবস্থার দুরবস্থা, পর্যাপ্ত সুপেয় পানির অভাব, বেঞ্চ সংকট এবং নোংরা ওয়াশরুমের কথা জানায়। পাশাপাশি স্কুল ভবনের অনেক জানালা ভাঙা ও বন্ধ থাকার বিষয়টিও তুলে ধরে তারা।অভিজিৎ পরে স্কুলের একটি ওয়াশরুম পরিদর্শন করেন। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই টয়লেটের ভিডিও প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, ‘কোনো বাচ্চা এটি ব্যবহার করবে কীভাবে?’

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের সমস্যাগুলো সমাধানে স্থানীয় পঞ্চায়েত কমিটি অভিজিৎকে আশ্বাস দিয়েছে। পঞ্চায়েত জানিয়েছে, স্কুলের পানি, ওয়াশরুম, বেঞ্চ ও অন্যান্য অবকাঠামোগত সমস্যাগুলো দূর করার উদ্যোগ নেওয়া হবে।অভিজিৎ বলেন, ভারত স্বাধীন হওয়ার ৮০ বছর পেরিয়ে গেলেও দেশের অনেক স্কুলে এখনো মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। তার অভিযোগ, এতদিনে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও স্কুলগুলোর মৌলিক অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি।তিনি সাধারণ মানুষকে স্কুলের এসব সমস্যা নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান। তার মতে, জনগণ সোচ্চার হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করলেই স্কুলগুলোর বাস্তব সমস্যার সমাধান সম্ভব হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত