শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
spot_img

টেকনাফের বাহারছড়ায় দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়ডেইল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালান কোস্ট গার্ড সদস্যরা।তল্লাশির একপর্যায়ে ইজিবাইক থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে ইজিবাইকে থাকা দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা মাদক ও অন্যান্য আলামতও আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত