রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে যানজট অব্যাহত ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে নারী, শিশু ও বয়স্কদের। এদিকে যানজটে অ্যাম্বুলেন্সে আটকে থেকে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

স্বজনদের দাবি, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছালেও যানজটের কারণে অ্যাম্বুলেন্স আর এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে আমিরুন্নেছার মৃত্যু হয়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রাম ও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছে। এতে তীব্র গরমে দুর্ভোগ আরও বেড়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো চলছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত