শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
spot_img

১ লাখ ৯০ হাজার টাকার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং।কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং উপকূলীয় এলাকায় মাদক পাচার ও বেচাকেনা বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত