শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
spot_img

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে অভিযানে কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত