
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কনসার্টে প্রিয় শিল্পী ও ব্যান্ডের গান উপভোগ করতে দুপুর থেকেই জড়ো হন হাজারো দর্শক।
নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনায় রাত পর্যন্ত গানে গানে মুখর হয়ে ওঠে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। প্রিয় ব্যান্ডের জনপ্রিয় গান আর দর্শকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

