শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

নির্বাচন ঘিরে চট্টগ্রামে র‌্যাবের টহল জোরদার, বাঁশখালীতে অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে বাঁশখালীর সরল এলাকায় নির্বাচনী টহল পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে একটি বিদেশি তৈরি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ২টি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ ও ৪টি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত