
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৮ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই ইসমাইল হোসেন এবং সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৮ জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে তারা ওই স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-১৬৯/২০২৬ ও ১৭০/২০২৬, তারিখ ০৫ জুন ২০২৬, ধারা ৮৮/১০৩ সিএমপিও আইনে মামলা রুজু করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


