
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (১৭ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে উপকূলীয় এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


