শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৮০০ কেজি চিনি জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে বিপুল পরিমাণ চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবহন করবে।এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বহন করা প্রায় ৮০০ কেজি চিনি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত