
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালী উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহ।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জননেতা শওকত আলম শওকত।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, “চট্টগ্রাম-৮ আসনে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে কোনো আপস হবে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


