শনিবার, এপ্রিল ৪, ২০২৬
spot_img

বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, আজ— মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব ড. মোঃ জিয়াউদ্দিন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন।

বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় মোট ৩২টি স্টলে প্রদর্শিত হচ্ছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।

এই বিজয় মেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দেশীয় সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত