শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ গঠনের পরিকল্পনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজন করছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিএনপির প্রস্তাবিত দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা ও মতামত তুলে ধরার সুযোগ তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীদের ১ মিনিটের একটি রিল ভিডিওর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের চিন্তা ও প্রস্তাব উপস্থাপন করতে হবে।

আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো—দেশ গঠনের প্রক্রিয়ায় সব বয়সী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মসহ সাধারণ জনগণের সৃজনশীল ভাবনাকে সামনে নিয়ে আসা। প্রতিযোগিতাটি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ জন বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার বিশেষ সুযোগ।

আয়োজকদের মতে, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে জনগণ শুধু মতামতই জানাবে না, বরং আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনায় একজন সক্রিয় অংশীদার হিসেবেও নিজেদের যুক্ত করতে পারবে।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত