
মায়ানমারে পাচারের সময় প্রায় ৯ হাজার লিটার ডিজেলসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ডিজেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। জব্দকৃত ডিজেল, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাচার ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


