
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন সুদীর্ঘ সময়ের এক প্রভাবশালী, দৃঢ়চেতা ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের গণতান্ত্রিক ধারার বিকাশ, দল-মত-ধর্ম নির্বিশেষে বহুদলীয় রাজনীতির প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় একজন নারী নেতৃত্ব হিসেবে তাঁর অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান, সংগ্রাম ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এই শোকাবহ মুহূর্তে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অনুসারীদের প্রতি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন—আমীন।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ
উপাচার্য
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়


