শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

সাত বছরের দাম্পত্য জীবনের ইতি, বিচ্ছেদের পথে সালমা

নিজস্ব প্রতিবেদক

সংসার জীবনের দ্বিতীয় ইনিংসে এসেও দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সাত বছরের সংসার ভেঙে স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।

গত ৩০ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রথম বিচ্ছেদের বিষয়টি জানান সানাউল্লাহ নূর সাগর। পরে সালমা নিজেও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।সালমা জানান, তাদের বিচ্ছেদ হয়েছে গত নভেম্বরে। তিনি বলেন,
“গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন,
“এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।”এদিকে সানাউল্লাহ নূর সাগর তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,
“কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।”উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে তাদের একমাত্র কন্যা সন্তান স্নেহা রয়েছে। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। এই সংসারেও তাদের একটি কন্যাসন্তান রয়েছে। সাত বছরের মাথায় সেই সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত এলো।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত