শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
spot_img

নতুন বছরের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন সুমি

নিজস্ব প্রতিবেদক

নতুন আশা ও প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন বছর ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়ার কথাও জানাচ্ছেন তারকারা। সেই তালিকা থেকে বাদ পড়েননি শোবিজ অঙ্গনের পরিচিত মুখগুলো।নতুন বছর নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্থিরচিত্র পোস্ট করে সুমি লেখেন,
“নতুন বছরে একটাই চাওয়া—কপালের টিপটা যেন ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।”তার এই হালকা-রসিক মন্তব্য মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কাড়ে। পোস্টের মন্তব্য ঘরে ভেসে আসে প্রশংসা ও নতুন বছরের শুভেচ্ছা।

একজন ভক্ত লেখেন, “মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করতো।”
শিজুল ইসলাম লেখেন, “ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।”
রিয়াজ উদ্দিন লেখেন, “পূর্ণতা।”তুলতুলি মন্তব্য করেন, “চাওয়াটা পূর্ণতা পাক।”

এছাড়া নতুন গানের দাবি জানিয়ে আল আমিন লেখেন, “নতুন বছরে নতুন গান চাই আপু।” সুমির এমন মজার ও সাদামাটা প্রত্যাশা নতুন বছরের প্রথম দিনেই তার ভক্তদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত