শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় লোহাগাড়ায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রয়াত দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা এম. আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি লোহাগাড়া উপজেলা ছাত্রদল ও সাবেক যুগ্ম সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপি।
    প্রধান বক্তা ছিলেন জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম দক্ষিণ জেলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাতেমা আক্তার মুন্নি, রেহেনা আক্তার, মোহাম্মদ সোহেল আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আবু তাহের ও মিজানুর রহমান নিশান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।
    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এটিএম জাহেদ চৌধুরী ও এম. আবদুর রহিম। মরহুম মোস্তাক আহমদ চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, লোহাগাড়ার সৌজন্যে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত