
আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় সিইপিজেড ব্যারিস্টার কলেজ সংলগ্ন আব্দুল মাবুদ সওদাগর রোডস্থ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ রানা’র সভাপতিত্বে এবং উপদেষ্টা বাবু শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মোহাম্মদ জাহেদ হোসেন। এ সময় অন্তর্বর্তী কমিটির সদস্য প্রকাশ কান্তি দাশ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রী আপেল দেবনাথ এবং ত্রিপিটক পাঠ করেন সঞ্জয় চাকমা।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন—সভাপতি: মোহাম্মদ কাউসার,সাধারণ সম্পাদক: আব্দুর রহমান,সিনিয়র সহ-সভাপতি: মো. আজাদ,সহ-সাধারণ সম্পাদক: অনিক দে,অর্থ সম্পাদক: ইকবাল বাহার সহঅর্থ সম্পাদক: সুমন সওদাগর ,সাংগঠনিক সম্পাদক: হৃদয় কুমার দে,সমাজ ও ধর্ম বিষয়ক সম্পাদক: রবিউল হক সুমন,প্রচার ও দপ্তর সম্পাদক: মো. ইব্রাহীম,সদস্য: দীপন চাকমা ও আজিজ মিয়া।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— সাইফুল ইসলাম মিয়া, বাবু শ্যামল বিশ্বাস, হাজী মোহাম্মদ জাহেদ হোসেন, স্বপন গোলদার, মনির হোসেন ও আফজাল হোসেন।
এছাড়া উপ-কমিটির সদস্যরা হলেন— মোহাম্মদ আবুল কাশেম, নাঈম উদ্দিন রানা, মোহাম্মদ হিরো, মোহাম্মদ নুর আলম, ইয়াছিন উদ্দিন ও শাকিল বড়ুয়া।
অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্যদের পাশাপাশি এলাকার গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সদস্যরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুর রহিম। তিনি ব্যবসায়ীদের মধ্যে একতা, সততা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতি মোহাম্মদ কাউসার সমিতির নিয়ম-কানুন মেনে চলা, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে ধৈর্যসহকারে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


