
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে সামাজিক সংগঠন The Aura-এর উদ্যোগে এবং Nogorful (নগরফুল) সংগঠনের সহযোগিতায় চট্টগ্রামের ডিসি হিলে অনুষ্ঠিত হয়েছে মানবিক কর্মসূচি “Hope In Every Hand 2.0”।
সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে আনন্দময় ও অর্থবহ। শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কর্মসূচির বিভিন্ন পর্বে ছিল নানামুখী কার্যক্রম।এর অংশ হিসেবে শিশুদের জন্য আয়োজন করা হয় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রঙ ও পেন্সিলের ছোঁয়ায় তারা কাগজে তুলে ধরে নিজেদের স্বপ্ন ও প্রকৃতির নানা দৃশ্য। কারও ছবিতে ফুটে ওঠে ডাক্তার হওয়ার স্বপ্ন, কারও ক্যানভাসে শিক্ষক হওয়ার আকাঙ্ক্ষা। প্রতিটি চিত্রেই স্পষ্ট ছিল তাদের নিষ্পাপ ভাবনা ও সম্ভাবনার প্রতিফলন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সংক্ষিপ্ত বিরতিতে শিশুদের মাঝে স্ন্যাকস ও চকলেট বিতরণ করা হয়। এরপর বেলুন খেলাসহ বিভিন্ন আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার ও স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সবশেষে গ্রুপ ফটো সেশনের মাধ্যমে “Hope In Every Hand 2.0” কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।এই আয়োজন সফল করতে যেসব ভলান্টিয়ার আন্তরিকভাবে কাজ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে The Aura। ভলান্টিয়ারদের সম্মিলিত প্রচেষ্টাই সংগঠনটিকে ধারাবাহিকভাবে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাচ্ছে।


