শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

সংসদে মুকুট ও শহীদ হাদির কবরের মাটি নিয়ে বসার অঙ্গীকার মেঘনা আলমের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত মডেল ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শহীদ ওসমান হাদি। নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন তিনি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন।

শহীদ ওসমান হাদির এই আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন মেঘনা আলম। নির্বাচনী প্রচারণায় তিনি বেশ সরব রয়েছেন এবং নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন বার্তা ও পরিকল্পনা তুলে ধরছেন।সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেঘনা আলম শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পোস্টে তিনি লেখেন, নির্বাচনে জয়ী হয়ে যেদিন প্রথম সংসদে বসবেন, সেদিন তার মাথায় থাকবে ‘মিস বাংলাদেশের মুকুট’ এবং ব্যাগে থাকবে শহীদ ওসমান হাদির কবরের মাটি।

এছাড়া সোমবার (২৬ জানুয়ারি) রাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, কোনো নারীকে হয়রানি করতে দেবেন না এবং কোনো পুরুষকে বিচারহীনতার বলি হতে দেবেন না।এর আগে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে তিনি দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান, যাতে নারীরা পথ চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়াও ঢাকা-৮ এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এতে মানুষ নিরাপদে হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ পাবেন বলে জানান। একই সঙ্গে এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন মেঘনা আলম।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত