শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

ব্যবসায়িক সংকটে সিনেমা থেকে বিরতি নিলেন অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদক

এক সময় গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে সাভারে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করতেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। তবে বর্তমানে সেই ব্যবসায় নেমে এসেছে বড় ধরনের ধস। একসময় যেখানে তার কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করতেন, সেখানে বর্তমানে কর্মীর সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে।ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতেই আপাতত পুরো মনোযোগ ব্যবসার দিকেই দিচ্ছেন অনন্ত জলিল। সে কারণেই সিনেমা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা-প্রযোজক।

অনন্ত জলিল বলেন,‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় থাকা ঠিক হবে না।’তিনি আরও বলেন,‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকেই ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।’২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই তার প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষা তার সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে অনন্ত বলেন,‘যখন সিনেমা করবো আবার একসঙ্গে করবো, না করলে দুজনের কেউ করবো না। এটা আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

উল্লেখ্য, অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমা শুটিং পর্যায়ে ছিল। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ সিনেমার মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন,
‘যদি কখনও ভালো সময় আসে করবো, নইলে না।’

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত