শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ, দুই সন্তানসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ,গাজীপুর

গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মা ও তার দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (আজ) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া ফটপাড় এলাকার একটি রেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত নারী হলেন হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই সন্তান তারই সন্তান বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় রেলক্রসিংয়ের গেটম্যান সাত্তার জানান, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে হঠাৎ করে মালা বেগম তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে দৌড়ে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত