
মোহাম্মদ রাইহানকে সভাপতি এবং জহিরুল ইসলাম আরবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের হলরুমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন নেতৃত্ব ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত সভাপতি মোহাম্মদ রাইহান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আরবসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত নেতৃত্ব চট্টগ্রামে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন—সভাপতি: মোহাম্মদ রাইহান,সহ-সভাপতি: রানা নাহা,সহ-সভাপতি: সাহাদাৎ হোসেন,সাধারণ সম্পাদক: জহিরুল ইসলাম আরব,যুগ্ম সাধারণ সম্পাদক: নুরুল আমিন সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: তকির উদ্দিন আনিছ,সাংগঠনিক সম্পাদক: মুরাদ হোসাইন বিপ্লব,সহ-সাংগঠনিক সম্পাদক: দুলাল,অর্থ সম্পাদক: মোহাম্মদ রাজিব,দপ্তর ও প্রচার সম্পাদক: মোহাম্মদ নুরুন্নবী ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মনির হোসেন জীবন ,আইন সম্পাদক: অ্যাডভোকেট ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মোহাম্মদ রাজু শেখ, মহিলা সম্পাদিকা: ইয়াসমিন আক্তার।
কার্যকরী সদস্যরা:আব্বাস উদ্দিন, সাজু তালুকদার, মিজানুর রহমান, আহমাদুল্লাহ, ওমর ফারুক, কফিল উদ্দিন।
কমিটি ঘোষণার শেষে সংগঠনের চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে পেশাগত নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।


