শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

চট্টগ্রামের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ‘চাপাতি ফারুক’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ ফারুক হোসেন ওরফে ইমরান ওরফে ‘চাপাতি ফারুক’ এবং তার সহযোগী মোঃ সজিবকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (রাত) কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের স্পেশাল টিম এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।ডিবি সূত্র জানায়, গ্রেফতার চাপাতি ফারুক দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক সংক্রান্ত মামলার আসামি হিসেবে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা পাওয়া গেছে, যার একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন।গ্রেফতার ফারুকের বয়স ৩২ বছর। তার পিতার নাম ইয়াকুব আলী ও মাতার নাম মনোয়ারা বেগম। তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সেনবাগ থানার কানকীর হাট বাজার এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর স্টেশন কলোনীর পশ্চিম মাখা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।অপরদিকে তার সহযোগী মোঃ সজিব (২৭) এর পিতা মোঃ আজাদ ও মাতা রেহেনা বেগম। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কালীবাড়ী রোড এলাকায়। সেও স্টেশন কলোনীর আইস ফ্যাক্টরি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, সজিবের বিরুদ্ধেও অস্ত্র, ডাকাতি, চুরি, মাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্টসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং কোতোয়ালী ও সদরঘাট এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটনে একে অপরের সহযোগী হিসেবে কাজ করত।স্থানীয়দের ভাষ্যমতে, চাপাতি ফারুক কোতোয়ালী ও সদরঘাট এলাকায় আতঙ্কের নাম ছিল। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগে এলাকাবাসী দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল। তার গ্রেফতারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।চট্টগ্রাম মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা জানান, চাপাতি ফারুক একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় অপরাধের হার কমবে বলে তারা আশাবাদী।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত