বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

রেকর্ড উচ্চতার পর টানা দুই দিনে, ভরিতে কমল ৩০ হাজার ৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎই বড় পতন দেখা গেছে দেশের স্বর্ণবাজারে। টানা দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৩০ হাজার ৪০০ টাকা। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৩১ জানুয়ারি) সকালে সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। শনিবার ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমানো হয়। এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল।নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯১৫ টাকা। সে হিসাবে দেশীয় পরিমাপে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।একই সঙ্গে ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯২০ টাকা, যা ভরিপ্রতি ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৭ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ১৪ হাজার ৭৩৫ টাকা, যার ভরিপ্রতি বাজারমূল্য ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে শুক্রবার ঘোষিত দামে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকায় বিক্রি হচ্ছিল।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫ দফা কমানো হয়েছে। অপরদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪৫৫ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৭ হাজার ৩০২ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪ দফা সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত