শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

চট্টগ্রাম-৯ আসনকে ১১ দলীয় জোটের নির্বাচিত আসন হিসেবে উপহার দিব ইনশাআল্লাহ- ডা. একেএম ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থীর পক্ষে ১১ দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২ টা মেট্রোপলিটন হাসপাতালে একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রাম-৯ আসনকে ১১ দলীয় জোটের নির্বাচিত আসন হিসেবে উপহার দিব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সকল দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যে রাখেন খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক খুরশীদ আলম, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জাগপার নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, নগর এলডিপির সেক্রেটারী জাফর আহমদ, নগর বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা রিদোয়ান ওয়াহেদ, ১১ দলের চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুজিবুর রহমান, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক মীর শোয়াইব, নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় আইন কমিটির সহ-সভাপতি এডভোকেট নেজাম উদ্দিন, লেবার পার্টির মহানগরীর সেক্রেটারি আফসার উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক সাদিয়া আফরিন, বিডিপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জোবায়ের মাহমুদ, খেলাফত মজলিসের নেতা আবু তাহের তুরাবি, আমার বাংলাদেশ পার্টির নগর কমিটির সদস্য মোহাম্মদ জাবের প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানার আমীর আমির হোসাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, এনসিপি নগর যুগ্ম সমন্বয়ক নাজিম উদ্দিন, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম-৯ আসনে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে ১১ দলীয় জোটের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে নেতৃবৃন্দ চট্টগ্রাম-৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত