সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর সরকার প্রয়োজন —  শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর অধীনে সরকার গঠন অতীব প্রয়োজন বলে মন্তব্য করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের এগারো দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি বলেন,“সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতির কল্যাণে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা, গুড়গুড়ী, কাজী বাড়ি, হাজারখীল সেন্টার, মুনিফকির হাট, ফকিরা পুল, বেডার স্কুল, ঘোষের বাড়ি, নন্দির স্কুল সেন্টার, লতাফির বাজার এবং ফুলতলা-জোট পুকুরিরা বাজার এলাকায় পথসভা ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন।দিনব্যাপী গণসংযোগ শেষে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আয়োজিত স্বাগতম মিছিলে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জায়েদ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা প্রচার সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন সভাপতি শেখ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোরশেদুল আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, আব্দুল গণিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত