সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

এলপি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১৩৫৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিইআরসি নতুন এই মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। চলতি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা এবং অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিভিন্ন সাইজের এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম

বিইআরসি ঘোষিত মূল্য অনুযায়ী—১২.৫ কেজি: ১,৪১৩ টাকা, ১৫ কেজি: ১,৬৯৬ টাকা , ১৬ কেজি: ১,৮০৯ টাকা , ১৮ কেজি: ২,০৩৫ টাকা , ২০ কেজি: ২,২৬০ টাকা , ২২ কেজি: ২,৪৮৭ টাকা , ২৫ কেজি: ২,৮২৬ টাকা , ৩০ কেজি: ৩,৩৯১ টাকা , ৩৩ কেজি: ৩,৭৩১ টাকা , ৩৫ কেজি: ৩,৯৫৬ টাকা, ৪৫ কেজি: ৫,০৮৭ টাকা

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত