শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কারাবন্দি অবস্থায় সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত