শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ হৃদয় কর্মকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন-এর একটি দল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি শর্টগান, ১টি এলজি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি রিভলভার ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল গুলি, ১০ রাউন্ড শর্টগানের গুলি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক প্রস্তুতের উপকরণ উদ্ধার করা হয়।আটক যুবককে রাতেই ফটিকছড়ি থানা-এ হস্তান্তর করা হয়েছে। তিনি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেদারখিল গ্রামের ননাই কর্মকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এর পেছনে কারা জড়িত—তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত