শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এ অমর একুশে পালিত

নিজস্ব প্রতিবেদক

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এ পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম এবং পিএস টু ভিসি সৈয়দ শিহাব উর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত