শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

বলিউড ছাড়েননি, সুযোগের খোঁজে হলিউডে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাস-কে বিয়ে করার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই হলিউডকেন্দ্রিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ‘দেশি গার্ল’।

২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত বলিউড সিনেমা The Sky Is Pink। এরপর দীর্ঘ ছয় বছরের বেশি সময় তাকে হিন্দি সিনেমায় দেখা যায়নি। মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে বা ছুটি কাটাতে ভারতে গেলেও নতুন কোনো বলিউড প্রজেক্টে যুক্ত হননি তিনি। এতে ভক্তদের মধ্যে তৈরি হয় আক্ষেপ—কবে আবার প্রিয়াঙ্কাকে দেখা যাবে বলিউডের পর্দায়?সম্প্রতি ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, কখনোই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেননি। তবে হিন্দি সিনেমায় কাজ করার সময় নানা কারণে নিজেকে কিছুটা আবদ্ধ মনে হতো। একজন শিল্পী হিসেবে নিজের পরিসর বাড়াতে এবং নতুন ধরনের কাজের সন্ধানে তিনি হলিউডমুখী হন।

প্রিয়াঙ্কার ভাষ্য, গত ১২ বছরে আমেরিকায় কাজ করতে করতে এখন তিনি এমন একটি অবস্থানে পৌঁছেছেন, যেখানে নিজের পছন্দমতো ভালো কাজ বেছে নিতে পারেন—যা সহজ ছিল না।হলিউডে তার যাত্রা শুরু হয় ২০১৫ সালে মার্কিন টিভি সিরিজ Quantico-তে অভিনয়ের মাধ্যমে। সিরিজটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এরপর ২০১৭ সালে Baywatch সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে একাধিক মার্কিন টিভি সিরিজ ও টক শোতে অংশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

দীর্ঘ বিরতির পর এবার বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। তেলেগু ভাষার ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি। বলিউডে ফিরে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন—বড় পর্দায় আবার কেমন চমক দেখান এই আন্তর্জাতিক তারকা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত