বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

পাহাড়তলীতে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার আলোচিত নিরাপত্তাকর্মী ছালা উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. হৃদয় (২৬)কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম

নিহত ছালা উদ্দিন সীতাকুণ্ড থানার দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড নামীয় একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের স্ত্রী জানতে পারেন, ড্রেজারে অবস্থানকালে তেল চুরিকে কেন্দ্র করে মো. রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে ছালা উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে থাকা তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজলসহ অন্যরা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ছালা উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে মো. রিফাত হোসেন ও তার সহযোগীরা ছালা উদ্দিনকে একটি বোটে তুলে গভীর সমুদ্রে নিয়ে যায় এবং হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।পরিবারের সদস্যরা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছালা উদ্দিনের কোনো খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। একপর্যায়ে তারা জানতে পারেন, কোয়ানিয়া খালে অর্ধেক কাদায় পুঁতে রাখা একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তারা মরদেহটি ছালা উদ্দিনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ৭ জনকে এজাহারভুক্ত এবং ৮-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৬, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬; ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।র‍্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. হৃদয় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ভিটাক বাজার এলাকায় অবস্থান করছে।

এর ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত