বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে অনাগ্রহের কথা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েছেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।

অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

হাবিবুল বাশার সুমন ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান তিনি। দীর্ঘ অভিজ্ঞতা ও নির্বাচক হিসেবে পূর্বের সম্পৃক্ততার কারণে আবারও তাকে প্রধান নির্বাচকের দায়িত্বে ফিরিয়ে আনা হলো।

বর্তমানে বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তার সামনে আসন্ন আন্তর্জাতিক সূচি ও দল পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ থাকবে ব

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত