শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই’—খোলামেলা স্বীকারোক্তি তাপসীর

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক দশকের প্রেমের পর ২০২৩ সালে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো–এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বিয়ের তিন বছর পার হলেও সম্প্রতি এক মন্তব্যে তিনি জানিয়েছেন, মাঝে মাঝেই নাকি তিনি ভুলেই যান যে তিনি বিবাহিত।

তবে এই মন্তব্যের পেছনে দাম্পত্য কলহের কোনো ইঙ্গিত নেই। বরং স্বামীর সঙ্গে তার সুখী, সুন্দর ও স্বচ্ছ সম্পর্কের কথাই তুলে ধরেছেন অভিনেত্রী।

দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তাপসী জানান, বিয়ে তার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি। তার ভাষায়, “আমার স্বামী কখনো এই সম্পর্ককে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল—সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।”

বিয়ে নিয়ে নিজেকে কিছুটা ‘সেকেলে’ বা পুরোনোপন্থি বলেও দাবি করেন তিনি। তাপসীর বিশ্বাস, বিয়ে হলো আজীবনের এক পবিত্র বন্ধন। তবে তিনি এমন জীবনসঙ্গী চাননি, যিনি শুধু তার কথায় সায় দেবেন। তার মতে, সুস্থ সম্পর্কে মতের অমিলও গুরুত্বপূর্ণ।

তাপসী মনে করেন, দুজনের বাস্তববাদী মানসিকতা, পারস্পরিক সম্মান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তাদের দাম্পত্যকে দীর্ঘদিন ধরে দৃঢ় ও প্রাণবন্ত রেখেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত