
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেমিনার রুমে বেলা ১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
এ সময় বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ রহিম উল্ল্যা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর কর্মচারীদের পক্ষ থেকে কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম সোহেল এবং কর্মকর্তাদের পক্ষ থেকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান আলোচনায় অংশ নেন। সমাপনী বক্তব্য প্রদান করেন কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।


