বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
spot_img

চকবাজারের কাচ্চি ডাইনে তেলাপোকা-ইঁদুরের প্রাদুর্ভাব ৩ লাখ টাকা দণ্ড

নিজস্ব প্রতিবেদক

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর সমন্বয়ে চট্টগ্রামে পরিচালিত মোবাইল কোর্টে ‘কাচ্চি ডাইন’ নামে একটি রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে নগরীর চকবাজার এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন-এ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে। রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোরসহ মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামক খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসারে পূর্ণাঙ্গ লেবেলিং না করার মতো বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা, সিএমপি’র একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত