সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) নগরের কাজির দেউরী ও ব্যাটারী গলি এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে একটি কারখানায় ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে। এছাড়া ইফতারের খাবার প্রস্তুতে কেওড়াজল ও বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে কাজির দেউরী এলাকার শপিং ব্যাগ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারী গলির ডক্টরস ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে নুর হোসেন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত