শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

নতুন প্রেমে মালাইকা? নাইট ক্লাবের ভিডিও ঘিরে নেটদুনিয়ায় চর্চা

নিজস্ব প্রতিবেদক

লিউডের জনপ্রিয় অভিনেত্রী Malaika Arora। অভিনয় জীবন কিংবা ব্যক্তিগত সম্পর্ক—দুই কারণেই প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। নিজের মতো করে জীবনযাপনেই বিশ্বাসী এই অভিনেত্রী সম্পর্কের বিষয়েও কখনো লুকোচুরি করেননি।

সম্প্রতি আবারও বি-টাউনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, নতুন কারও প্রেমে পড়েছেন মালাইকা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি নাইট ক্লাবে এক পুরুষের সঙ্গে নাচতে দেখা যায়।ভিডিওতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে দুজন ঘনিষ্ঠভাবে নাচছেন। ওই পুরুষটি পিছন দিক থেকে মালাইকাকে জড়িয়ে ধরেছেন। স্বাভাবিকভাবেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, ভিডিওতে দেখা সেই পুরুষ হলেন Sorab Bedi। তিনি রিয়ালিটি শো Splitvilla-তে অংশ নিয়ে পরিচিতি পান। পাশাপাশি ‘চাঁদ জলনে লাগা’ নামের একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। তার বয়স প্রায় ৩০-এর কাছাকাছি, অর্থাৎ পঞ্চাশোর্ধ্ব মালাইকার তুলনায় অনেকটাই কম।তবে এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি মালাইকা বা সোরাব—কেউই। ফলে বিষয়টি নিয়ে আপাতত জল্পনাই চলছে।এর আগে মালাইকার নাম জড়িয়েছিল হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গেও। এমনকি পপ তারকা Enrique Iglesias-এর মুম্বাই কনসার্টে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দুজনের বয়সের ব্যবধানও ছিল প্রায় ১৯ বছর।

উল্লেখ্য, ২০২৪ সালে অভিনেতা Arjun Kapoor-এর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই নাকি হর্ষের সঙ্গে মালাইকার বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েকদিন ডেটিংয়ের পর এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাদের ঘনিষ্ঠভাবে দেখা যায়। এমনকি শোনা যায়, স্পেনেও একসঙ্গে ছুটি কাটিয়েছিলেন তারা।তবে এসব গুঞ্জনের মাঝেই এবার সোরাব বেদির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি মালাইকা। ফলে তার জীবনে নতুন প্রেম সত্যিই এসেছে কি না, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে ভক্তদের মধ্যে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত